
গত রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ও উৎসব উদযাপন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস এবং একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই সামাজিক শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় করা সম্ভব।
নেতারা আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখা জরুরি। উৎসবকে ঘিরে কোনো ধরনের বিভেদ বা বিরোধ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে হবে।
সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন বিএনপি নেতারা। এ সময় উৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতা এবং সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :