
চলতি বছরে টেনেসিতে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে মৃত্যুদণ্ড কার্যকরের একেবারে শেষ পর্যায়ে গিয়ে তা সফল হয়নি।এর আগে মে মাসে টনি কারাথার্সের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি। কারা কর্মকর্তারা তার ডান হাতে শিরায় ওষুধ দেওয়ার ব্যবস্থা করলেও দ্বিতীয় একটি শিরাপথ স্থাপন করতে ব্যর্থ হন। পরে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করে দেওয়া হয়।
এদিকে টেনেসি সংশোধন বিভাগের কমিশনার ফ্র্যাঙ্ক স্ট্রাডা শনিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।টেনেসির গভর্নর বিল লি মৃত্যুদণ্ড কার্যকরের পুরো ব্যবস্থা নিয়ে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন। সাবেক মার্কিন অ্যাটর্নি এড স্ট্যানটন এই তদন্ত পরিচালনা করবেন।
২০২২ সালে আরেক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় ত্রুটি পাওয়ার পরও গভর্নর লি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই তদন্তে দেখা যায়, রাজ্য কর্তৃপক্ষ নিজেদের নির্ধারিত প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার নিয়ম যথাযথভাবে অনুসরণ করেনি।
পাইককে হাসপাতালে নেওয়ার পর টেনেসি কারা কর্তৃপক্ষ ও টেনেসির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তার অবস্থা নিয়ে খুব বেশি তথ্য দেওয়া হয়নি।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :