ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার | Daily AjKaler Kontho

ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার ২য় ধরলা ব্রিজ চেকপোস্টে অভিযান চালায়। এ সময় বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মন্ডল (৩৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি