গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | Daily AjKaler Kontho

গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গৌরনদী উপজেলা ও পৌর শাখার কর্মসূচি প্রস্তুত কমিটির আহ্বায়ক তাসলিমা পারভীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ,সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন,বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুল আলম সেন্টুসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গৌরনদী উপজেলা ও পৌর শাখার কর্মসূচি প্রস্তুত কমিটির সদস্য সচিব তানিয়া মাহমুদ।

এছাড়াি আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ও পৌর মহিলা দলসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন, পৌর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নারী নেতৃত্বকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় গৌরনদী উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি