সন্ত্রাস—নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের আহ্বানে ৭৩ নং ওয়ার্ড বিএনপি'র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সন্ত্রাস—নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের আহ্বানে ৭৩ নং ওয়ার্ড বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সন্ত্রাস—নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের আহ্বানে ৭৩ নং ওয়ার্ড বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৭৩ নং ওয়ার্ড বিএনপি সবুজবাগ থানা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় কালিবাড়ি মন্দির বিএনপি অফিসের সামনে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিকদিয়া বাজারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ৭৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল আহমেদ মাকসুদ এবং সাধারণ সম্পাদক শহীদুল্লা শহিদ।

বিক্ষোভ মিছিলে ৭৩ নং ওয়ার্ড বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

আজকালের কন্ঠ/আর বি