
মানবতার কল্যাণে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্প।
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার—এই উপলব্ধি থেকে এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী উদ্যোগের। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি । তিনি মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সার্বিক ব্যবস্থাপনায়ঃ অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম
মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করা এবং একটি মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মানবতার সেবাই হোক আমাদের অঙ্গীকার—সুস্থ ও সুন্দর সমাজ গড়তে সবাই এগিয়ে আসি।
আপনার মতামত লিখুন :