বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড | Daily AjKaler Kontho

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড


মোঃ শরিফুল ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড

গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ এসআই দিপু কুমার, শিবু ও দীননাথের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোগনগর ইউনিয়ন ভাবকির একটি আখ ক্ষেতে চলতি জুয়া খেলার আসর থেকে চিহ্নিত জোয়ারু মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের পুত্র আব্দুল মতিন, একই গ্রামের মৃত সেলিমের পুত্র মনজুরুল ইসলাম কে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করে।

আটককৃত ২ জুয়ারি কে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের কে ৬ হাজার ও ৩ হাজার টাকা জরিমানা এবং ১০ দিন করে কারাদণ্ড প্রদান করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে কোন ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা প্রস্তুত।

আজকালের কন্ঠ/আর বি