
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর বাজার থেকে অপহৃত ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন ২ আগষ্ট (রবিবার) ভিকটিম ছাত্রীর মা মোছা. নুর জাহান খাতুন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
লিখিত অভিযোগ থেকে জানা যায় , ভিকটিম সাথী খাতুন (১৪) বাঘারপাড়া জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়াশোনা করে। স্কুলে যাওয়া-আসার পথে বনগ্রামের মোঃ হাসান আলীর ছেলে রাজীব হোসেন প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম ছাত্রী প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি তাকে অপহরণের হুমকি দেয়। এরপর চলতি মাসের ০২ আগষ্ট (রবিবার) তারিখ সকাল ১০:৩০ মিনিটের দিকে ভিকটিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে দামোদরপুর বাজারের আব্দুস সালামের জুতার দোকানের সামনে পৌঁছালে আসামি মোটরসাইকেল যোগে জোরপূর্বক তাকে অপহরণ করে বাঘারপাড়ার দিকে নিয়ে যায়। পরবর্তীতে স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ভিকটিমের কোনো সন্ধান না পেয়ে ভিকটিমের মা মোছাঃ নুর জাহান খাতুন (৩২) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন , মামলা রুজুর পর আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি রাজীব হোসেন (১৯) কে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি । এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :