
সোমবার(২১ সেপ্টেম্বর ) সকালে ‘এক দেশ, এক কিউআর—বাংলা কিউআর’ প্রতিপাদ্যে সোনালী ব্যাংকের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং ব্র্যাক ব্যাংকের লিড ব্যাংক হিসেবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।
সভায় বক্তারা ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ‘বাংলা কিউআর’-এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জেলার ব্যবসায়ীদের এ ব্যবস্থার আওতায় আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :