গাজিপুর কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত ৩১০ জন শিক্ষার্থী পেলেন সংবর্ধনা | Daily AjKaler Kontho

গাজিপুর কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত ৩১০ জন শিক্ষার্থী পেলেন সংবর্ধনা


গাজীপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
গাজিপুর কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত ৩১০ জন শিক্ষার্থী পেলেন  সংবর্ধনা

গাজিপুর কোনাবাড়ীতে ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১ টার সময় মহানগরীর কোনাবাড়ী পারিজাত সরকারি প্রাথমিক

বিদ্যালয় মাঠে এ সংর্বধনার আয়োজন করা হয়।

গাজিপুর মহানগরীর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন,

ইব্রাহিম মেম্বার স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম,কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আইয়ূব সরকার মাস্টার,

কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মাস্টার,কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন,ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ বৃত্তি পরীক্ষার হল সুপার মোঃ রমজান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রহিজুল হক,জহিরুল ইসলাম,এমারতন হোসেন, তৌহিদুজ্জামান।

পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শাহিন ইসলাম জানান,বৃত্তি পরীক্ষায় ১ হাজার ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ৩১০ জন। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১১০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০০ জন।

এসময় অতিথিরা বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।