
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা.ফরহাদ হালিম ডোনার।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সামাজিক তৎপরতাও অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে, রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটি প্রক্রিয়া নয়; রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনেরও একটি প্রক্রিয়া। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেটি প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি প্রমাণ করেছেন।
এছাড়াও তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :