আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ৫:০০ অপরাহ্ন
আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ সভা ও প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মক্তব ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা, এমসি ও জিসিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই-রাণীনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন এমসি মোঃ আবুল হোসেন, জিসি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল জলিল, শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই আল হাদি এবং সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ।

সভায় প্রধান অতিথি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি