গৌরনদীতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

গৌরনদীতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
গৌরনদীতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

“শিক্ষা জাতির মেরুদন্ড ” বরিশালের গৌরনদী’র ১১নং কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন।

বরিশাল উত্তর বিএনপির সদস্য গৌরনদী পৌরবাসীর আস্তাভাজন ব্যক্তিত্ব মানবিক সমাজসেবক এ্যাড. এস,এম,মনিরুজ্জামান (মনির) মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানবিক সমাজ সেবক এ্যাড. এস,এম,মনিরুজ্জামান।

উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো: বারেক সরদার, আলহাজ্ব আঃ ওহাব মোল্লা, আলহাজ্ব সিরাজুল হক মোল্লা,গৌরনদী উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আবদুল জব্বার খান,বার্থী ইউনিয়ন কৃষক দলের সভাপতি এস এম জানে-আলম,কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সভাপতি জিএম রাব্বি সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি