সাতক্ষীরা দেবহাটার ভ্রাম্যমান আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা | Daily AjKaler Kontho

সাতক্ষীরা দেবহাটার ভ্রাম্যমান আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৮:১০ অপরাহ্ন
সাতক্ষীরা দেবহাটার ভ্রাম্যমান আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২ টায় বাজারে আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান এর নেতৃত্বে বাজারে বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় নকল ও ভেজাল ঔষধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি, অননুমোদিত ঔষধ মজুদের অপরাধে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ধারা ৪০(খ) লঙ্ঘনের দায়ে শিলা ফার্মেসিতে ৫ হাজার টাকা জরিমানা ও সখিপুর আহছানিয়া ফার্মেসিতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান বলেন, পরবর্তীতে এ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাগ পরিদর্শক বাশারাদ হোসেন, এ এস আই ইব্রাহিম সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি