পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে একাদশ শ্রেণীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দুপুর ১২টায় কলেজের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক আব্দুল ওদুদ পলাশ এবং সভাপতিত্ব করেন কলেজের এড হক কমিটির সভাপতি আব্দুল মহিত চৌধুরী।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিত থাকা, পাঠে মনোযোগী হওয়া এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এড হক কমিটির সদস্য ও ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আনোয়ার খানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি, শৃঙ্খলা এবং শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।

আজকালের কন্ঠ/আর বি