নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো ভক্তবৃন্দ | Daily AjKaler Kontho

নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো ভক্তবৃন্দ


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো ভক্তবৃন্দ

অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে সনাতনী সমাজের হাজারো পূণ্যার্থীবৃন্দের উপস্থিতিতে নেত্রকোনার ঠাকুরাকোণা তাতিয়র ত্রিমোহনা আশ্রম ঘাট মিলন মেলায় পরিনত হয়েছে।

প্রতি বৎসরের ন্যায় ৬ বৈশাখ ১৪৩৩ বাংলা (২০ এপ্রিল সোমবার) ভোর ৬টা থেকে সারাদিন ব্যাপী সদর উপজেলার ঠাকুরাকোণা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা সমাপনে অক্ষয় তৃতীয়া মহাপুণ্য গঙ্গা স্নান,বিসর্জন,পিন্ডদান, গীতাপাঠ,ভাগবতপাঠ,ধর্মালোচনা ও প্রসাদ বিতরণ অনুষ্টিত হয়।

আজকালের কন্ঠ/আর বি