
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ সম্মানী প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১ ঘটিকার সময় আলীকদম আয়শা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে আলীকদম উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই নগত টাকার সম্মানী বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলীকদম উপজেলা জামে মসজিদের ইমাম এ.কে আইয়ুব খান।
এসময় উপস্থিত ছিলেন আলীকম আজিজিয়া ফয়জুলুম মাদ্রাসা পরিচালক মাওলানা শিব্বির আহমেদ। উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি শফিউল আলম। বান্দরবানের ইমাম মাওলানা মাহাবুব নূর। বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা আমির মাওলানা মাশুক এলাহী সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম রিমন বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের সম্মাননা ও সহায়তা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পরিষদ সবসময় এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি তাদের হাতে ঈদ উপহার নগদ অর্থ সম্মানী তুলে দেন।এসময় উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনরা জেলা পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মান জানাতেই এ উদ্যোগ গ্রহণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :