জবিতে বাংলাদেশ ভোক্তা যুব কমিটির নেতৃত্বে নুর-আশরাফ | Daily AjKaler Kontho

জবিতে বাংলাদেশ ভোক্তা যুব কমিটির নেতৃত্বে নুর-আশরাফ


মো শাহরিয়াজ আহম্মদ ,জবি প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
জবিতে বাংলাদেশ ভোক্তা যুব কমিটির নেতৃত্বে নুর-আশরাফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যার সভাপতি নির্বাচিত হয়েছেন নুর আলম ও সাধারণ সম্পাদক আশরাফ আরেফিন।শনিবার (৭ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২৩ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর আলম এবং সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ আরেফিন। এ কমিটির অনুমোদন দেন সিওয়াইবি’এর কেন্দ্রীয় সভাপতি মো: রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুলাইমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক তাওহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন। দপ্তর সম্পাদক মো. শিমুল মোড়ল, সহ-দপ্তর সম্পাদক আবু রায়হান সরকার। অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক নাজমুল হোসাইন। প্রচার সম্পাদক হাসিব সর্দার, সহ-প্রচার সম্পাদক মোহন খোন্দকার। আইন সম্পাদক রজব আল ফাহিম। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক জান্নাতি খাতুন।

কার্যকরী সদস্য সুহাইল আহমদ, নুরুন্নাহার তিশা, জান্নাতুল ফেরদৌস, তৌফিক আনম, মো: রিফাত ইসলাম, শারিফুজ্জামান সাকিব, ফাইয়াজ আনাস সামি, মাহমুদুল হাসান। সংগঠনটি ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা।

নবনির্বাচিত সভাপতি নূর আলম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখাই সিওয়াইবি জবি শাখার প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ধরে রেখে সংগঠনটিকে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত করতে আমাদের নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করবে। আমরা জবি শাখাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জবিতে সুষ্ঠু এবং কার্যকর ভাবে কর্মকান্ড পরিচালনায় সকলের পরামর্শ এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”

সাধারণ সম্পাদক আশরাফ আরেফিন বলেন, ” সিওয়াইবি জবি শাখাকে একটি কার্যকর ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে ধারাবাহিক সচেতনতামূলক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়িয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে সংগঠনটির ভূমিকা আরও জোরদার করা হবে।”

উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষ স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

আজকালের কন্ঠ/ আর এস/এস