সাতক্ষীরা ৪নং ঘোনা ইউনিয়নে ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ৪নং ঘোনা ইউনিয়নে ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
সাতক্ষীরা ৪নং ঘোনা ইউনিয়নে ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার ৪ নং ঘোনা ইউনিয়নে ২ নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ শে জানুয়ারি ( বুধবার বেলা ১১.০০ সময়) এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ আসনের প্রান প্রিয় নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সুরা সদস্য শহিদ হাসান আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মোশাররফ হোসেন শাহাদাৎ হোসাইন। তোফায়েল আহম্মেদ ইউনুস আলী শওকাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সংসাদে কোরানে আইন চালু করতে হলে জামায়াতে ইসলাম কে জয়ী করতে হবে এজন্য মা বোনদের বাড়ি বাড়ি যেয়ে ভোটের দাওয়াত দিতে হবে। তিনি বলেন মা বোনেরা দাড়ি পাল্লা কে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ এই প্রতাশ্যা করে সমাবেশ শেষ করেন।

আজকালের কন্ঠ/আর বি