সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং | Daily AjKaler Kontho

সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং


মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরে সংযুক্ত তারিকুল আলম তেনজিং সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

২৩ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৪ টায় উত্তর সন্দ্বীপের বানিরহাট,আকবরহাট ও কালাপানিয়া দীঘিরকোনা এলাকায় একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে সংক্ষিপ্ত বক্তব্যে তারিকুল আলম তেনজিং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, পৌরসভা বিএনপির আহবায়ক জিএস আবুল বশার,উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী,উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

আজকালের কন্ঠ/আর বি