ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরে সংযুক্ত তারিকুল আলম তেনজিং সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
২৩ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৪ টায় উত্তর সন্দ্বীপের বানিরহাট,আকবরহাট ও কালাপানিয়া দীঘিরকোনা এলাকায় একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে সংক্ষিপ্ত বক্তব্যে তারিকুল আলম তেনজিং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, পৌরসভা বিএনপির আহবায়ক জিএস আবুল বশার,উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী,উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
আজকালের কন্ঠ/আর বি