গোড়ান আলী আহমদ স্কুল এন্ড কলেজের স্বপদে অধ্যক্ষ নাসিমা পারভীন যোগদান | Daily AjKaler Kontho

গোড়ান আলী আহমদ স্কুল এন্ড কলেজের স্বপদে অধ্যক্ষ নাসিমা পারভীন যোগদান


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
গোড়ান আলী আহমদ স্কুল এন্ড কলেজের স্বপদে অধ্যক্ষ নাসিমা পারভীন যোগদান

২১ জানুয়ারি বুধবার সকালে মরহুম আলী আহমদ এর সমাধিতে পুষ্প অর্পণের মাধ্যমে আলী আহমদ স্কুল এন্ড কলেজের স্বপদে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন তিনি।

কলেজে প্রবেশ করার সময় সাবেক ছাত্র-ছাত্রী এবং কলেজের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ তাকে সাদরে গ্রহণ করেন এবং ফুল দিয়ে অভিবাদন জানান।

উল্লেখ্য, স্বৈরাচার সরকার পতনের পর একটি কুচক্রী মহল মব সৃষ্টির মাধ্যমে তাকে কলেজ থেকে জোড় করে বের করে দেন। কলেজের প্রতিষ্ঠাতা আলী আহমদ বারবার তাকে স্বপদে বসানোর চেষ্টা করলেও কুচক্রিমহলের কারণে তা সম্ভব হয়নি। কুচক্রী মহল নাছিমা পারভীন এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ এনে কয়েকটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় নাছিমা পারভীন এর পক্ষে আদালত রায় দিলেও তিনি স্বপদে যোগদান করতে পারেনি। বর্তমানে তিনি সকল দপ্তর থেকে লিগাল পেপার সাথে নিয়ে তিনি স্বপদে যোগদান করেছেন। যোগদানের পরে কলেজ কর্মকর্তা শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে গ্রহণ করেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।

কলেজের প্রতিষ্ঠাতা আলী আহমেদ এর বড় ছেলে এজাজ আহমদ কাজল নাছিমা পারভীন যোগদান করাতে ম্যাডামকে স্বাগত জানিয়েছেন এবং সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র-ছাত্রীদেরকে মিলেমিশে প্রতিষ্ঠানকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি