
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুরে ‘দুনিয়া ও আখিরাত কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ইসলামি ও সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সকালে চান্দপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কবির আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আমির হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান, ব্যাংকার মাহফুজুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সাধারণ জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সৃজনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদেরও সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :