ভেনেজুয়েলার মার্কিন সাম্রাজ্যবাদী হামলার এবং মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে নাটোরে মানববন্ধন | Daily AjKaler Kontho

ভেনেজুয়েলার মার্কিন সাম্রাজ্যবাদী হামলার এবং মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে নাটোরে মানববন্ধন


নাটোর প্রতিনিধি: প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ভেনেজুয়েলার মার্কিন সাম্রাজ্যবাদী হামলার এবং মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

সাম্রাজ্যবাদী আগ্রাসনের রুখে বিশ্বের জনগণ ভেনেজুয়েলার মার্কিন সাম্রাজ্যবাদী হামলার এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে এবং বাংলাদেশের সুমুদ্র বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়া ও অস্ত্র তৈরির কারখানা করার সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্রক যুক্তফ্রন্ট।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে গণতন্ত্রক যুক্তফ্রন্টের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলা বাসদ এর আহ্বায়ক দেবাশীষ রায়, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি নির্মল চৌধুরী,বাসদ জেলা সদস্য সচিব মোবারক হোসেন সহ রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ / আর এস/আর