পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান | Daily AjKaler Kontho

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ শনিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন যে, তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার আগে তিনি পদত্যাগ করবেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বলেন, অ্যাটর্নি জেনারেল (অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান) ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগির রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানো হবে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

আজকালের কন্ঠ /এম