
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই পরীক্ষা কেন্দ্রে ছুটছে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। তাদের হাজারো স্বপ্ন আর প্রত্যাশার স্বাক্ষী তীব্র শীতের এই কুয়াশা জড়ানো সকাল।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আজ সকাল থেকেই দেখা যায় ভর্তিচ্ছুদের ব্যস্ত উপস্থিতি। অভিভাবকদের সঙ্গেও এসেছেন অনেক শিক্ষার্থী। উৎসব মুখর পরিবেশে ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক বসিয়েছে বিভিন্ন জেলা কল্যাণ ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো।
ভর্তিচ্ছুরা জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষার প্রস্তুতি ও স্বপ্ন তাদের এগিয়ে নিচ্ছে।
ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী সালমান আহমেদ বলেন, প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হয়েছে। আশা করছি ভালো কিছু হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন গাফিলতি ছিল না তারা শিক্ষার্থীদের সাহায্য চেষ্টা করেছে।
পরীক্ষার্থী রাফি বলেন, “ভোরে কুয়াশা বেশি ছিল, তবু সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পেরেছি। জবিতে পড়ার স্বপ্ন আমাকে সাহস জুগিয়েছে।”
আরেক শিক্ষার্থী ওয়াসিকা হুমা বলেন, পরীক্ষা মোটামুটি ভালই হয়েছে, তবে পদার্থবিজ্ঞান কোশ্চেনটা একটু কঠিন ছিল। তবে আমি আশাবাদী।।
আরফিন বলেন, পরীক্ষা ভালো হয়েছে। শীতকে উপেক্ষা করে এখানে আশা। আসতে কোন সমস্যা যদিও হয়নি। এবং পরীক্ষার প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। তবে রিটেন থাকলে ভালো হতো।
অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, “ঠান্ডা আর কুয়াশা থাকলেও ব্যবস্থাপনা ভালো ছিল।
এ সম্পর্কে অভিবাবক মিরাজ মিয়া বলেন, মেয়েকে নিয়ে আসছি। ক্যম্পাসের শৃঙ্খলা ভালো ছিল। কোনো সমস্যা হয়নি।
সার্বিক বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই পরীক্ষার্থীদের তল্লাশি করে নির্ধারিত গেট দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা আশা করছি, পুরো পরীক্ষা কার্যক্রম শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।
প্রসঙ্গত, গত বছর থেকে পুনরায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবছর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষায় ৮৬০ টি আসনের বিপরীতে ৭২ হাজর ৪৭৪ জন আবেদন করেছে। প্রতি আসনের জন্য ৮৫ জন পরীক্ষার্থী লড়বেন।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকার বাহিরে তিনটি কেন্দ্র, কুমিল্লা বিশ্বিবদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯ টি কেন্দ্রের মধ্যে পরীক্ষা হবে। ঢাকার ভিতরের কেন্দ্র সমূহ হলো : জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল এন্ড কলেজ, বিাইএএম মডেল হাই স্কুল এন্ড কলেজ।
আপনার মতামত লিখুন :