আত্রাইয়ে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আত্রাইয়ে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ২:৪০ অপরাহ্ন
আত্রাইয়ে মতবিনিময় সভা  ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ও মানসম্মত শিক্ষা বিস্তারে নওগাঁর আত্রাইয়ে শিক্ষক গণের সাথে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়েত ইসলামের এমপি প্রার্থী মো.খবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি