
২০২৪ সালে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে সুনয়না নিজেই জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যেই বাগ্দান পর্ব সারিয়ে ফেলেছেন। তবে জীবনসঙ্গীর পরিচয় জানাতে একেবারেই নারাজ ছিলেন। সেই রহস্যই এবার সামনে এলো সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে।
সংযুক্ত আরব আমিরাতের কনটেন্ট ক্রিয়েটর খালিদ আল আমেরি নিজের জন্মদিনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই ছবিতেই খালিদের পাশে দেখা যায় অভিনেত্রী সুনয়নাকে। এটুকুতেই জল্পনা তুঙ্গে- এই খালিদই কি সুনয়নার বাগ্দত্ত?
দুই ছেলের বাবার সঙ্গে তার প্রেম নিয়েই এখন নেটমাধ্যমে চলছে তীব্র চর্চা।৪২ বছরের খালিদ দুই ছেলের বাবা। ২০০৭ সালে তিনি সালামা মোহামেদকে বিয়ে করেন। ১৭ বছরের দাম্পত্যের পর ২০২৪ সালে তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপরই খালিদের পোস্ট করা একটি রহস্যময় আংটির ছবি নেটাগরিকদের মনে সন্দেহ জাগিয়েছিল- তিনি কি নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন?
সুনয়নাকে ঘিরে বিতর্ক নতুন নয়। ২০২৩ সালে তার তামিল ছবি রেজিনা মুক্তির আগে অভিনেত্রীকে ‘অপহরণ’ করা হয়েছে বলে খবর ছড়ায়। দু’দিন নিখোঁজ থাকার পর তিনি জানান, সবটাই ছিল প্রচারের স্টান্ট! এতে ক্ষুব্ধ হন অনুরাগীরা, এমনকি কেউ কেউ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও ভাবতে শুরু করেন। পরে সুনয়না ক্ষমা চেয়ে পরিস্থিতি সামলান।
দক্ষিণী সিনেমা থেকে ওটিটি সব জায়গাতেই নিজের জায়গা পাকা করেছেন সুনয়না। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে তালা। তবু নেটমাধ্যমের ছবিগুলো দেখে ভক্তদের ধারণা, দুই ছেলের বাবার সঙ্গেই নাকি প্রেমে পড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :