চারণ কবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ | Daily AjKaler Kontho

চারণ কবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
চারণ কবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

চারণ কবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কবি বিজয় সরকারের ৪০ তম মৃত্যু বার্ষিকী। ১৯৮৫ সালের এই দিনে তিনি মৃত্যু বরণ করেন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিজয়গীতি প্রতিযোগিতা,আবৃত্তি, উন্মুক্ত বিজয়গীতি পরিবেশন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও বিজয়গীতির আসরসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউ বেঁচে নেই। বার্ধ্যকজনিত কারণে বরেণ্য এই কবি ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর পরলোকগমন করেন।

বিজয় সরকার একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ১৮০০ বেশি গান লিখেছেন তিনি। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত তিনি। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ মরণোত্তর একুশে পদকে ভূষিত হন বিজয় সরকার।