নাটোরে সড়ক অবরোধ শিক্ষার্থী ও অভিভাবকদের | Daily AjKaler Kontho

নাটোরে সড়ক অবরোধ শিক্ষার্থী ও অভিভাবকদের


নাটোর প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
নাটোরে সড়ক অবরোধ শিক্ষার্থী ও অভিভাবকদের

চলমান পরীক্ষা হঠাৎ বন্ধ ঘোষণার প্রতিবাদে নাটোরে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের বড়হরিশপুর শেরে ই বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আধা ঘন্টা ধরে চলা অবরোধ কর্মসূচির কারনে দুপাশে যানজটের তৈরী হয়। পরে পুলিশ এসে সড়ক থেকে অভিভাবকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অভিভাবকরা জানান, বড়হরিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়। এসময় বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসলেও ধর্মঘট করে শিক্ষকরা পরীক্ষা না নিয়ে বসে থাকে। এতে শিক্ষার্থীর অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে।

আজকালের কন্ঠ/আর এস/আর