আবারও জয়ী সেই ‘অ্যাডলফ হিটলার’ | Daily AjKaler Kontho

আবারও জয়ী সেই ‘অ্যাডলফ হিটলার’


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
আবারও জয়ী সেই ‘অ্যাডলফ হিটলার’

স্থানীয় নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার রাজনীতিবিদ অ্যাডলফ হিটলার উউনোনা।

 

শনিবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, ৫৭ বছর বয়সি উউনোনা আবারও উত্তরাঞ্চলীয় ওশানা অঞ্চলের ওমপুন্ডজা কনস্টিটুয়েন্সির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য নামিবিয়ানকে উউনোনা জানান, এখন তার নাম শুধু ‘অ্যাডলফ উউনোনা’।

তিনি বলেন, ‘অনেকে আমাকে অ্যাডলফ হিটলার বলে ডাকেন এবং এমন একজনের সঙ্গে আমার নাম জড়ান, যাকে আমি কখনোই চিনতাম না।’

ক্ষমতাসীন দলের এই কাউন্সিলর আরও বলেন, ‘আমার নাম নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।’