ড্রামে খণ্ডিত লাশ: হত্যার পর করা হয় ২৬ টুকরো | Daily AjKaler Kontho

ড্রামে খণ্ডিত লাশ: হত্যার পর করা হয় ২৬ টুকরো


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
ড্রামে খণ্ডিত লাশ: হত্যার পর করা হয় ২৬ টুকরো

রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতের পাশে নীল রঙের দুটি ড্রামে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের খণ্ডগুলো মিলিয়ে মোট ২৬টি টুকরো পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেন, আঙুলের ছাপের মাধ্যমে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম আশরাফুল হক(৪২) বাবার নাম মো. আব্দুর রশীদ, মায়ের নাম এছরা বেগম। গ্রামোর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।

তিনি আরও বলেন, সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রঙের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয়। পরে ড্রাম খুলে খণ্ডিত মানুষের মরদেহ পাওয়া যায়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দু’টি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল। ড্রামের ভেতরে পাওয়া খণ্ডিত লাশের মোট ২৬ টুকরো গণনা করা হয়েছে।

পুলিশের ধারণা, দু-এক দিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি