চাঁদপুরে আল্লাহ ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগ: এক হিন্দু তরুন আ'টক পুলিশসহ আ'হ'ত ১০ | Daily AjKaler Kontho

চাঁদপুরে আল্লাহ ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগ: এক হিন্দু তরুন আ’টক পুলিশসহ আ’হ’ত ১০


চাঁদপুর প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন
চাঁদপুরে আল্লাহ ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগ: এক হিন্দু তরুন আ’টক পুলিশসহ আ’হ’ত ১০

চাঁদপুর শহরের পুরাণবাজারে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে কটূক্তি করার অভিযোগে জয় বর্মণ (১৮) নামে এক তরুনকে বিক্ষুব্ধ মুসলিম জনতার ব্যারিকেড থেকে উদ্ধার করে আটক করেছে যৌথবাহিনী ।

সোমবার (৩ নভেম্বর২৫) রাত ১১ টার সময় চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাই গঞ্জ কার্তিক সাহার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় চরম উত্তেজনাকর পরিস্থিতিতে বিক্ষুব্ধ মানুষের ইট পাটকেল নিক্ষেপ,হামলা ও লাঠিচার্জে যৌথবাহিনীর সদস্যসহ ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে। আটক জয় বর্মন বাজার এলাকার সুতা ও জাল ব্যবসায়ী শ্রী রূপ বর্মনের ছেলে এবং নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহান আল্লাহ এবং রা-সূল (সা:)কে কটুক্তিকারী হিন্দু যুবক জয়কে আটক করে কঠোর প্রহরায় নিয়ে যাবার সময় বিক্ষুব্ধ জনতা তার উপর হামলার চেষ্টা করে। এ সময় পুলিশসহ যৌথবাহিনী বিক্ষুব্ধদের নিভৃত করার চেষ্টা করে।

একপর্যায়ে নিতাইগঞ্জ ফায়ার সার্ভিস মোড়,মধুসূদন স্কুল সড়ক,পলাশের মোড় ও লোহারপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তারা যৌথ বাহিনীর উপর চড়াও হয় এবং বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এমন মারমুখী পরিস্থিতির মধ্যেও জীবন বাজি রেখে পুলিশসহ যৌথ বাহিনী অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ১১:৩০ টার পর স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি।

 

আজকালের কন্ঠ/আর এস/ এস জি