পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার | Daily AjKaler Kontho

পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার


মোহাম্মদ ফয়সাল আহমেদ, বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার

বরিশালের ব্যতিক্রমধর্মী সংগঠন পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সাবেক হুইপ, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বরিশাল সদর আসন থেকে নির্বাচিত ৫ বার সংসদ সদস্য, বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট
মজিবুর রহমান সরোয়ার প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ায়, পরানের বরিশালের পক্ষ থেকে ২১ অক্টোবর সন্ধ্যায় তার নিজ বাসভবন কাউনিয়ায় ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরানের বরিশালের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক এস এম নওরোজ হীরা , সাধারণ সম্পাদক মোঃ সুমন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ ,পরানের বরিশালের পরিচালক মিসেস আসমা হীরা, কাজল বেগম, সাথী আক্তার, আদিবা আক্তার আনিকা, , ফারাজানা আক্তার, তনুকর, ইতি আকতার, রুহুল আমিন, সরোয়ার হোসেন, মাহমুদ হোসেন আশরাফ, মিসেস লাকি সরোয়ার , কামরুল ইসলাম রুবেল, মোঃ শুভ , সুস্মিতা চক্রবর্তী, ইসরাত হুমায়রা লাবণ্য , মিনিতা , এশা, রুমা আক্তার , আছমা আক্তার মাহমুদা বেগম , রাসেল হাওলাদার প্রমূখ।

পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থাটি হিজড়া সম্প্রদায়,বেদে সম্প্রদায়, গৃহকর্মী, এবং পথশিশুদের নিয়ে কাজ করে থাকে।

আজকালের কন্ঠ/আর বি