বাউফলে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ সভা | Daily AjKaler Kontho

বাউফলে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ সভা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
বাউফলে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ সভা

পটুয়াখালী বাউফলে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সহ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১) অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন, ডা. নুরজাহান ও বাউফল উপজেলা জামায়াতে আমীর মাওলানা ইসাহাক।

সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে নবজাতক শিশু ও প্রবীণদের সুরক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে করনীয় আলোচনা হয়।

আজকালের কন্ঠ/আর বি