Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২১, ২০২৫ , ৪:৫৮ অপরাহ্ণ

বাউফলে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ সভা

লেখকঃ বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বাউফলে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সহ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১) অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন, ডা. নুরজাহান ও বাউফল উপজেলা জামায়াতে আমীর মাওলানা ইসাহাক।

সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে নবজাতক শিশু ও প্রবীণদের সুরক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে করনীয় আলোচনা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন