শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও প্রতিবাদ সভা | Daily AjKaler Kontho

শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও প্রতিবাদ সভা


মো: নাজমুল হোসেন ‎পিরোজপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও প্রতিবাদ সভা
‎ঢাকা কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তাদের  উপর দুষ্কৃতকারীদের হামলা, টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিন হয়েছে।
‎সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা পাঠদান বন্ধ রেখে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।পিরোজপুর মহিলা কলেজের ‎অধ্যক্ষ প্রফেসর শেখ  রফিকুল ইসলাম বলেন, ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা শিক্ষা সম্প্রদায়ের জন্য লজ্জাজনক ও গভীর উদ্বেগজনক।
অনতিবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করা হয়।‎কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস/ এন