আগৈলঝাড়া গৈলা দাখিল মাদ্রাসায় শিক্ষকদের কর্মবিরতি পালন | Daily AjKaler Kontho

আগৈলঝাড়া গৈলা দাখিল মাদ্রাসায় শিক্ষকদের কর্মবিরতি পালন


মো:আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
আগৈলঝাড়া গৈলা দাখিল মাদ্রাসায় শিক্ষকদের কর্মবিরতি পালন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা দাখিল মাদ্রাসার শিক্ষকরা মঙ্গলবার (১৪অক্টোবর) সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। মাদ্রাসার শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন না হওয়ায় এই কর্মসূচি পালন করা হয়েছে।

জানা গেছে, মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণসহ বেতন বৈষম্য নিরসন, পদোন্নতি ও ভাতা বৃদ্ধির দাবিতে এ কর্মবিরতিতে অংশ নেন। সকাল ১০টা থেকে শ্রেণিকক্ষ খোলা রেখেই শিক্ষকরা মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন। গৈলা দাখিল মাদ্রাসার সুপার মো.রফিকুল ইসলাম ,বলেন আমাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জানিয়ে আসছি,কিন্তু কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছে।

এসময় মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। অন্যদিকে কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার মো: মাহবুবুর রহমান বলেন, শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস/এম