
মো.জয়নাল, আবেদীন (বান্দরবান) প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আলীকদম কেন্দ্রীয় সার্বজনীন হরিমন্দির’সহ উপজেলার বিভিন্ন জায়গার মন্দিরের পূজা মন্ডপ গুলো পরির্দশন ও আর্থিক সহযোগিতা প্রদানসহ শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি।
সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার বিভিন্ন জায়গায় অবস্থিত মন্দিরের পূজা মন্ডপ গুলো পরিদর্শন করে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন। আলীকদম কেন্দ্রীয় সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির কমিটির সভাপতি সন্তোষ কান্তি দাস। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব শর্মা। এবং মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃ’ন্দসহ মন্দিরে নিয়োজিত আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মন্দির পরিদর্শনে গিয়ে আলীকদম ব্যাটালিয়ন ৫৭বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহদী বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্নে করতে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক পাহারায় রয়েছে। তিনি বলেন, কোন অগ্রবাদী গোষ্ঠী যাতে মন্দির গুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে-বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। ধর্ম যার যার উৎসব সবার আলীকদমের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারবেন বলে জানান তিনি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :