নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৯:২২ অপরাহ্ন
নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজিয়া শাহনাজ তমা এর সভাপতিত্বে এ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অনুপ কুমার সিকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ বাওয়ালী সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা গন। প্রস্তুতি মূলক সভায় উপজেলার ১২৭ টি সার্বজনীন দূর্গা মন্ডোপের সভাপতি ও সম্পাদক গন উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/এন