দুর্গাপূজা উপলক্ষে সরিষাবাড়ী প্রস্তুতিমূলক আলোচনা সভা | Daily AjKaler Kontho

দুর্গাপূজা উপলক্ষে সরিষাবাড়ী প্রস্তুতিমূলক আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১:০৮ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে সরিষাবাড়ী প্রস্তুতিমূলক আলোচনা সভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের মিলনায়তনে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনিক সূত্রে জানা গেছে, এ বছর সরিষাবাড়ী উপজেলা ও পৌর এলাকায় ৪৩ টি মন্ডপে ৪৩ টি পূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহছেন উদ্দিন।

আরো বক্তব্য দেন সরিষাবাড়ী সেনা ক্যাম্প ইনচার্জ লে: শুভ ,সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী পৌরসভার আমির গোলাম রব্বানী প্রমুখ।

 

আজকালের কন্ঠ/আর এস/এস