বাউফল সরকারি কলেজে শিক্ষার্থীদের বাইক/ সাইকেল স্ট্যান্ড সমস্যা সমাধানের আশ্বাস অধ্যক্ষের। | Daily AjKaler Kontho

বাউফল সরকারি কলেজে শিক্ষার্থীদের বাইক/ সাইকেল স্ট্যান্ড সমস্যা সমাধানের আশ্বাস অধ্যক্ষের।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
বাউফল সরকারি কলেজে শিক্ষার্থীদের বাইক/ সাইকেল স্ট্যান্ড  সমস্যা সমাধানের আশ্বাস অধ্যক্ষের।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের  শিক্ষার্থীদের  বাইক/ সাইকেল  স্ট্যান্ডের সমস্যা দীর্ঘদিনের। ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে  এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার তালুকদার।
জানা গেছে,  বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীদের  মোটরসাইকেল / বাইসাইকেল রাখার জন্য নির্দিষ্ট কোন স্থান বা গ্যারেজ না থাকায় শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে বেশিরভাগ শিক্ষার্থীরা মোটরবাইক / বাইক  যোগে কলেজে আসে। কিন্তু শিক্ষার্থীদের এসব যানবাহন নিরাপদে  রাখার কোন স্টান্ড  না থাকায় অনেক সময় যানবাহন চুরি বা নষ্ট হওয়ার মত ঘটনা ঘটছে ।  অনিরাপদে যানবাহন  রেখে  দুশ্চিন্তায় শিক্ষার্থীদের শ্রেনীকাজে সঠিক মনোনিবেশ ব্যাহত হচ্ছে।
আজ (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার  বেলা ১১টায়  বাউফল সরকারি কলেজ ছাত্রদল সহ-সভাপতি ইন্তেখাব রাসুল সাইমুন শিক্ষার্থীদের সাথে নিয়ে এ সমস্যা সমাধানের লক্ষে কলেজ অধ্যক্ষের  বরাবর  একটি  লিখিত আবেদন  করে। অধ্যক্ষ প্রফেসর  মোঃ আবুল বাশার তালুকদার শিক্ষার্থীদের আবেদনের গুরুত্ব  বিবেচনা করে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের এ সমস্যার সমাধানের লক্ষ্যে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
আজকালের কন্ঠ /আর এস/এইচ