কালীগঞ্জে ১০১ টি মন্দিরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস | Daily AjKaler Kontho

কালীগঞ্জে ১০১ টি মন্দিরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
কালীগঞ্জে ১০১ টি মন্দিরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় ১০১ টি দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন,পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয় গুরুত্বসহকারে আলোচনা হয়।এছাড়া শারদীয় দুর্গাউৎসব শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি)শাহিন আলম,উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,উপজেলা মৎস্য অফিসার হাসান সাজ্জাদ,সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক ইলিয়াস রহমান মিঠু,যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন,হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উজ¦ল বিম্বাস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আজকালের কন্ঠ/আর এস/সোহাগ