
এস এম তানবীর, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের গোলাপ ফুল ও কলম দিয়ে নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মোস্তফাপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সরমিন ইসলাম ডেইজি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা চাইলেই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারো।তোমরা নবীন ভোটার আবার কেউ ভোটার হবে সামনে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নবীনদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারেক রহমান আরো একটি স্লোগান দিয়েছেন সেটি হলো ভোট দিবেন ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে। তোমরা খুব ভাল ভাবে পড়াশোনা করবে, তোমাদের সবার জন্য আমার দোয়া রইল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদক সমাজকল্যাণ ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. সরমিন ইসলাম ডেইজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা কৃষকদলের সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অহিদুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমাতুন নেছা, পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জেম্স, আজমল ঢালী, মনির হাওলাদারসহ শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি/টি
আপনার মতামত লিখুন :