রায়পুরে শ্রীশ্রী মহামায়া মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া | Daily AjKaler Kontho

রায়পুরে শ্রীশ্রী মহামায়া মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
রায়পুরে শ্রীশ্রী মহামায়া মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) নিজাম উদ্দিন ভূঁইয়া শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাতে ৯ ঘটিকার সময় ,উপজেলার শ্রীশ্রী মহামায়া মন্দির পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি মন্দিরের সিসি ক্যামেরা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতি ঘুরে দেখেন এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে তিনি নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। মন্দির কমিটির সাথে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, কয়েক মাস আগে এই মহামায়া মন্দিরে দুষ্কৃতিকারীরা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করার জন্য পরামর্শ দেন।

আজকালের কন্ঠ/আর বি/জে