বাকেরগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামকে উজিরপুর বদলী; শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত! | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামকে উজিরপুর বদলী; শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
বাকেরগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামকে উজিরপুর বদলী; শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত!

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিও এক উজ্জ্বল নক্ষত্র মোঃ শহিদুল ইসলাম আমাদের উপজেলা থেকে বিদায় নিতে যাচ্ছেন। বাকেরগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে ক্রেস্ট এবং বিদায়ী ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। তাকে উজিরপুর উপজেলায় বদলি করা হয়েছে এবং উজিরপুর উপজেলার টিও রুহুল আমিন কে বাকেরগঞ্জে বদলি করা হয়েছে।শহিদুল ইসলাম স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনা, সর্বাত্মক সহযোগিতা, হাতে কলমে কাজ শেখানো, পাঠদানের কৌশল শেখানো সত্যিই ব্যতিক্রমী।দোয়া করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদোন্নতি নিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুন। তার এই বিদায়ে সকল প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ ব্যথিত হয়েছেন। এ সময় তিনি জানান বাকেরগঞ্জ উপজেলায় ২৭৯টি স্কুল এবং ১৮৩ জন প্রধান শিক্ষক ও ১৫৩০ জন সহকারী শিক্ষক নিয়ে প্রাথমিক শিক্ষা গঠিত হয়েছে যারা সবসময়ই আমাকে সহায়তা করে আসছিলেন বিদায়ের সময় আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান খান,সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহার বেগম, সিনিয়ার সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান খান, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক রাশিদা বেগম,রাজিয়া বেগম, মোরশেদা বেগম, আনোয়ার হোসেন,উর্মি কুন্ডু, আইরিন পারভিন, গোলাম কবির,পীযূষ কান্তি বিশ্বাস, হাবিবুর রহমান, জান্নাতুল ফেরদৌসী হেপি,আব্দুস সালাম, সুকুমার বর্ণিক,বজলুর রহমান, আল মামুন খান, ফিরোজা বেগম, অঞ্জলি রানী, তাসলিমা বেগম, রাশিদা বেগম, নিজামুল হক ও রোসেলী রুবি সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন এ সময় তাকে ফুল এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর বি/এম