
জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্ট (শুক্রবার) বিশ্ববিদ্যালয় রেজিষ্টার দপ্তর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি তে জানানো হয়, জিএসটি গুচ্ছভুক্ত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৪ টি অনুষদের অধীনে ১০ টি বিভাগে ৫২ টি আসন ফাঁকা রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগে ৪টি , পপুলেশন সায়েন্স বিভাগে ৪টি , দর্শন বিভাগে ৫টি , ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ১টি ফোকলোর বিভাগে ২৮টি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ১টি , স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে ১টি, এবং সঙ্গীত বিভাগে ৩টি , থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে ৪টি, চারুকলা বিভাগে ১টি আসন ফাঁকা রয়েছে ।
যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপরোক্ত বিভাগসমুহে ভর্তির জন্য সংশ্লিষ্ট ইউনিট থেকে চয়েস ফরম পূরণ করেছে এবং (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কেনো বিভাগ এখন পর্যন্ত বরাধ্য পায়নি তাদের আগামী ২৫ আগস্ট ও ২৬ আগস্ট সকাল ১০.০০ টা থেকে বিকাল ০৪.০০ টার মধ্যে নতুন প্রশাসনিক ভবনে সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে প্রদানের জন্য বলা হয়েছে ।
বিজ্ঞপ্তি তে আরো বলা হয় সাক্ষাৎকার শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৬ অগাষ্ট রতেই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এ প্রকাশ করা হবে । নির্বাচিত শিক্ষার্থীদের পরদিন ২৭ আগস্ট সকাল ১০ টা থেকে দুপুর ১ টার মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে ।এর পরেও যদি আসন ফাঁকা থাকা সাপেক্ষে তাহলে ২৫ আগস্ট ও ২৬ আগস্ট তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে পুনরায় ফাঁকা আসনের বিপরীতে নির্বাচিতদের তালিকা ওইদিন প্রকাশ করা হবে এবং তাদের কে ভর্তি কার্যক্রম ২৭ আগস্ট এর মধ্যেই সম্পন্ন করতে হবে ।
শর্ত হিসেবে জানানো হয়েছে, (জিএসটি) এডমিট কার্ডের মূল কপি,এসএসসি/সম্মান ও এইচএসসি/ সমমান – এর মূল নম্বরপত্র,সদ্য তোলা ২ কপি ছবি।
আজকালের কন্ঠ/ আর এস /শাহেদ
আপনার মতামত লিখুন :