নাটোরে নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন | Daily AjKaler Kontho

নাটোরে নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
নাটোরে নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাটোর প্রতিনিধি : নাটোর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার দুপুরে শহরের নিচাবাজার ইউনিটির অফিস থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনে এক আলোচনা সভা উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফিন, ব্যবসায়ী ইউনিটির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন শাহ রিপনসহ অন্যান্য ব্যবসায়ীরা।

এসময় পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, নিচাবাজারে সুশৃঙ্খল একটি ব্যবসায়ী ইউনিট থাকার কারণে ন্যায্য মুল্যে ক্রেতা বিক্রেতারা তাদের পন্য ক্রয় বিক্রয় করতে পারেন। এখানকার সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা দৃষ্টান্ত স্থাপন করেছে। যে কোন চাঁদাবাজি বা অপ্রীতিকর ঘটনা সম্পর্কে পুলিশকে দ্রত অবগত করার আহবান জানান পুলিশ সুপার।আলোচনা সভা শেষে সবার অংশগ্রহনে কেক কাটা হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/আর