
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : আজ শনিবার(১৬আগষ্ট) মহান অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নেত্রকোনার প্রত্যেকটি মন্দিরে পূজা-অর্চনা মধ্য দিয়ে শুরু হয়। পুজার প্রথম প্রহর বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হয়। শান্তির রেলি মিছিল বের করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।
সনাতন ধর্মানুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রুপে পৃথিবীতে আবির্ভূত হন।
আজকালের কন্ঠ/রাহাত/সুশীল
আপনার মতামত লিখুন :