তুলাতলী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: নদীগর্ভে বিলীন হওয়ার পথে প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ | Daily AjKaler Kontho

তুলাতলী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: নদীগর্ভে বিলীন হওয়ার পথে প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
তুলাতলী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: নদীগর্ভে বিলীন হওয়ার পথে প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

খান মেহেদী : বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন তুলাতলী নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী কুচক্রী মহল। এই কার্যক্রমের ফলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাজুড়ে নদী ভাঙনের আশঙ্কা ভয়াবহভাবে বেড়েছে। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তুলাতলী নদী থেকে ড্রেজার ব্যবহার করে গভীরভাবে বালু তোলা হচ্ছে। এতে নদীর পাড় ধসে পড়ে ঘরবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর একাধিক অভিযোগ ও অনুরোধ সত্ত্বেও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে নীরব ভূমিকা পালন করছে, যা নিয়ে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, নইলে খুব শীঘ্রই এলাকার একটি বড় অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন সবাই।

আজকালের কন্ঠ/রাহাত/মেহেদী